নওদাপাড়া আহলে হাদিস জামে মসজিদ

নওদাপাড়া আহলে হাদিস জামে মসজিদ নওদাপাড়া আহলে হাদিস জামে মসজিদ
ঠিকানা : মোনাখালী , দারিয়াপুর,
মুজিবনগর, মেহেরপুর।

12/06/2026
সদকায়ে জারিয়ার মহৎ সুযোগ!​আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।​মেহেরপুরের মুজিবনগরস্থ "নওদাপাড়া আহলে হাদিস জামে মসজিদ (মোন...
03/05/2026

সদকায়ে জারিয়ার মহৎ সুযোগ!

​আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
​মেহেরপুরের মুজিবনগরস্থ "নওদাপাড়া আহলে হাদিস জামে মসজিদ (মোনাখালী)-কে একটি সুন্দর ও স্থায়ী পাকা দালানে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, মসজিদের পাকা করনের কাজ চলমান রয়েছে ।
​আল্লাহর ঘর নির্মাণে শরিক হওয়া মুমিনের জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ।

রাসূল (সা.) বলেছেন:
​"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।" (সহীহ বুখারী)

​আপনার সামর্থ্য অনুযায়ী দান করে মসজিদের এই মহৎ কাজে শরিক হোন। আপনার দেওয়া প্রতিটি টাকা হবে পরকালের পাথেয় এবং সদকায়ে জারিয়া।
​💸 দানের মাধ্যমসমূহ:
​ব্যাংক অ্যাকাউন্ট:
​ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মেহেরপুর শাখা।
​হিসাব নাম: নওদাপাড়া আহলে হাদিস জামে মসজিদ।
​হিসাব নং: ২০৫০২৬২০২০৪২৭৬৩০১
​মোবাইল ব্যাংকিং:
​বিকাশ: ০১৯২১৭৭৬৭৫৮(মিল্টন)
​নগদ: ০১৯২১৭৭৬৭৫৮(মিল্টন)
​রকেট: ০১৯২১৭৭৬৭৫৮২(মিল্টন)

​যোগাযোগ ও বিস্তারিত তথ্যের জন্য:
নওদাপাড়া আহলে হাদিস জামে মসজিদ
মোনাখালী, মুজিবনগর, মেহেরপুর।
০১৭৩২৯৮৮৯৪৪ (মো: রবিউল ইসলাম)
০১৯২১৭৭৬৭৫৮(মো: মিল্টন হোসেন)
​আসুন, আমল ও দানের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি। পোস্টটি শেয়ার করে অন্যদেরও এই সওয়াবের কাজে অংশ নেওয়ার সুযোগ করে দিন।

06/04/2026

সদকায়ে জারিয়ার মহৎ সুযোগ!

​আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
​মেহেরপুরের মুজিবনগরস্থ "নওদাপাড়া আহলে হাদিস জামে মসজিদ (মোনাখালী)-কে একটি সুন্দর ও স্থায়ী পাকা দালানে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ০৬-০৪-২০২৬ মসজিদের কাজ শুরু হয়েছে ।
​আল্লাহর ঘর নির্মাণে শরিক হওয়া মুমিনের জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ।

রাসূল (সা.) বলেছেন:
​"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।" (সহীহ বুখারী)

​আপনার সামর্থ্য অনুযায়ী দান করে মসজিদের এই মহৎ কাজে শরিক হোন। আপনার দেওয়া প্রতিটি টাকা হবে পরকালের পাথেয় এবং সদকায়ে জারিয়া।
​💸 দানের মাধ্যমসমূহ:
​ব্যাংক অ্যাকাউন্ট:
​ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মেহেরপুর শাখা।
​হিসাব নাম: নওদাপাড়া আহলে হাদিস জামে মসজিদ।
​হিসাব নং: ২০৫০২৬২০২০৪২৭৬৩০১
​মোবাইল ব্যাংকিং:
​বিকাশ: ০১৯২১৭৭৬৭৫৮(মিল্টন)
​নগদ: ০১৯২১৭৭৬৭৫৮(মিল্টন)
​রকেট: ০১৯২১৭৭৬৭৫৮২(মিল্টন)

​যোগাযোগ ও বিস্তারিত তথ্যের জন্য:
নওদাপাড়া আহলে হাদিস জামে মসজিদ
মোনাখালী, মুজিবনগর, মেহেরপুর।
০১৭৩২৯৮৮৯৪৪ (মো: রবিউল ইসলাম)
০১৯২১৭৭৬৭৫৮(মো: মিল্টন হোসেন)
​আসুন, আমল ও দানের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি। পোস্টটি শেয়ার করে অন্যদেরও এই সওয়াবের কাজে অংশ নেওয়ার সুযোগ করে দিন।

12/03/2026

রমজানের শেষ দশকের ১০টি ‘গোল্ডেন আইডিয়া’

রমজানের শেষ দশকের প্রতিটি রাত আমাদের জন্য রহমতের এক বিশাল সুযোগ। যদি আপনার কোনো আমল 'লাইলাতুল কদর'-এর সাথে মিলে যায়, তবে তার সওয়াব হবে দীর্ঘ ৮৩ বছর ৪ মাসের ইবাদতের সমান। ইনশাআল্লাহ।

১. প্রতি রাতে অন্তত ৩ বার সূরা ইখলাস পাঠ করা
যদি কদরের রাতে এটি মিলে যায়, তবে আপনি টানা ৮৪ বছর প্রতিদিন পূর্ণ কুরআন খতমের সওয়াব পাবেন।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ فِي لَيْلَةٍ ثُلُثَ الْقُرْآنِ؟... قُلْ هُوَ اللهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ
"তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক-তৃতীয়াংশ পড়তে অক্ষম? ... সূরা ইখলাস হলো কুরআনের এক-তৃতীয়াংশ।" (সহীহ মুসলিম)

২. প্রতি রাতে ১০০ আয়াত দিয়ে অন্তত ২ রাকাত কিয়ামুল লাইল (তাহাজ্জুদ) আদায় করা

যদি এই আমলটি কদরের রাতে হয়, তবে আপনি টানা ৮৪ বছর আল্লাহর অনুগত ইবাদতকারী হিসেবে গণ্য হবেন।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
مَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنَ الْقَانِتِينَ
"যে ব্যক্তি ১০০ আয়াত দিয়ে কিয়াম (সালাত) আদায় করবে, সে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হবে।" (সুনানে আবু দাউদ)

৩. সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ
কদরের রাতে এটি পাঠ করলে আপনার আমলনামায় দীর্ঘ ৩০,০০০ রাতের ইবাদতের সওয়াব লেখা হতে পারে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
مَنْ قَرَأَ بِالْآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ
"যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে, তা তার জন্য যথেষ্ট হবে।" (সহীহ বুখারী)

৪. প্রতিদিন সামান্য কিছু হলেও দান করা

যদি আপনার এই দান কদরের রাতে মিলে যায়, তবে আল্লাহর কাছে তা টানা ৮৪ বছর প্রতিদিন দান করার সমান মর্যাদা পাবে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ... فَيُرَبِّيهَا لِصَاحِبِهِ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ
"যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণও দান করে... আল্লাহ সেটি দাতার জন্য পাহাড়ের মতো বিশাল করে দেন।" (সহীহ বুখারী)

৫. প্রতিদিন ১০০ বার তওহীদের যিকির করা
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

কদরের রাতে এটি পড়ার উছিলায় আপনি ৩ লক্ষ মানুষ মুক্ত করার সমপরিমাণ সওয়াব পেতে পারেন।
হাদিস: রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি এটি ১০০ বার পড়বে সে ১০টি গোলাম আজাদ করার সওয়াব পাবে। (সহীহ বুখারী)

৬. সকল মুমিন নর-নারীর জন্য ক্ষমা প্রার্থনা করা
اللهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ

কদরের রাতে এই দোয়ার মাধ্যমে আপনি প্রায় ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) নেকি পেতে পারেন।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
مَنِ اسْتَغْفَرَ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ كَتَبَ اللهُ لَهُ بِكُلِّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ حَسَنَةً
"যে ব্যক্তি মুমিন নর-নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে প্রত্যেক মুমিনের বিনিময়ে একটি করে নেকি দেবেন।" (তাবারানী)

৭. প্রতিদিন ১০০ বার 'সুবহানাল্লাহ' পাঠ করা سُبْحَانَ اللهِ

কদরের রাতে এটি পাঠ করলে আপনার আমলনামায় ৩০ লক্ষ নেকি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَكْسِبَ، كُلَّ يَوْم أَلْفَ حَسَنَةٍ؟... يُسَبِّحُ مِائَةَ تَسْبِيحَةٍ، فَيُكْتَبُ لَهُ أَلْفُ حَسَنَةٍ
"তোমাদের কেউ কি প্রতিদিন ১০০০ নেকি অর্জন করতে অক্ষম? তোমরা ১০০ বার সুবহানাল্লাহ পড়ো..." (সহীহ মুসলিম)

৮. প্রতিদিন ১০০ বার বিশেষ এই তাসবীহটি পাঠ করা
سُبْحَانَ اللهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ

কদরের রাতে এটি পড়লে জান্নাতে আপনার জন্য ৩ লক্ষ খেজুর গাছ রোপণ করা হতে পারে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ
"যে ব্যক্তি 'সুবহানাল্লাহিল আজীম ওয়া বিহামদিহি' বলবে, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে।" (তিরমিযী)

৯. প্রতিদিন ১০০ বার দরুদ শরীফ পাঠ করা
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ

লাইলাতুল কদরে এটি পাঠ করলে আপনি কয়েক লক্ষ বার আল্লাহর বিশেষ রহমত লাভ করবেন।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
مَنْ صَلَّى عَلَيَّ وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا
"যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার ওপর ১০ বার রহমত বর্ষণ করবেন।" (সহীহ মুসলিম)

১০. অন্যকে কল্যাণের পথে আহ্বান করা

এই বার্তাটি প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। আপনার মাধ্যমে কেউ আমল করলে আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ
"যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে ওই কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে।" (সহীহ মুসলিম)

আল্লাহ আমাদের এই দিনগুলোকে সর্বোত্তমভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমীন।

উল্লেখ্য যে, যেসব নির্দিষ্ট সংখ্যা (৮৪ বছর, ৩০,০০০ রাত, ৩ লক্ষ ইত্যাদি) উল্লেখ করা হয়েছে, সেগুলো হাদীছে এভাবে সরাসরি বলা হয়নি। এগুলো মূলত লাইলাতুল কদর = “হাজার মাসের চেয়ে উত্তম” এই আয়াত থেকে আনুমানিক হিসাব করে বলা হয়েছে, সুনির্দিষ্ট ভাবে নয়।
সুতরাং এটি যদি লাইলাতুল কদরের রাতে হয়, তবে হাজার মাসের চেয়ে উত্তম ইবাদতের ছওয়াব পাওয়ার আশা করা যায়- এভাবে ধরে নিতে হবে।

Address

মোনাখালী , দারিয়াপুর, মুজিবনগর
মেহেরপুর।

Website

Alerts

Be the first to know and let us send you an email when নওদাপাড়া আহলে হাদিস জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share