17/10/2022
ব্রেকিং নিউজ.....
পুলিশকে শায়েস্তা করতে শত বছরের কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করালো ছাত্রলীগের সাবেক নেতা..........
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহারাচন্দ্র ইউনিয়নের বাসিন্দা দিনার হোসেন বিশ্বাস ও জিনারুল ইসলামসহ বেশ কয়েকজন ব্যক্তি স্থানীয় গড়াই নদীতে নাচ-গান ও জুয়া খেলার আয়োজন করে। তাঁদের মধ্যে দিনার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও ধলহারাচন্দ্র ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে। সে ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতিও ছিল। জুয়ার আসর বসার বিষয়টি পুলিশ জানতে পেরে গত ৬ অক্টোবর অভিযান চালায়। পুলিশ জুয়া খেলার সরঞ্জাম, সাউন্ডবক্স, রান্না করা খাবার জব্দ করে। এ কারণে আয়োজকদের অর্থাৎ জুয়ারি চক্রের মোটা অঙ্কের টাকা ক্ষতি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাত আনুমানিক ১১টার সময় দিনার একই এলাকার আসাদুজ্জামান, তুষার ও সাজ্জাদ হোসেনকে নিজ বাড়িতে ডেকে আনে। পুলিশি অভিযানে তাদের ক্ষতি হওয়ার বদলা নিতে হবে বলে তারা পরিকল্পনা করে। সে অনুযায়ী দুর্বৃত্তরা ধলহারাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া গ্রামে মন্দিরের কালী প্রতিমাটি ভেঙে ফেলে। এরপর মন্দির থেকে দূরে রাস্তার ওপর ভাঙা অংশটি ফেলে তাঁরা চলে যায়। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুকুমার মণ্ডল বাদী হয়ে পরদিন শৈলকুপা থানায় একটি মামলা করেন।
প্রতিমা ভাঙচুরের বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে দায়িত্ব দেওয়া হয় তদন্তের জন্য। ১২ অক্টোবর পুলিশ আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। সে পুলিশের জিজ্ঞাসাবাদে নানা তথ্য দিয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তুষার ও সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল হোতা দিনার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজ রোববার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. আশিকুর রহমান এমন অভিযোগ করেন।।