বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ইসলাম ও কুরআন সুন্নাহ প্রচার করার জন্?
(2)

27/07/2026
বেগম জিয়ার মৃত্যুতে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর শোক ও দোয়া কামনাবিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...
30/12/2025

বেগম জিয়ার মৃত্যুতে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর শোক ও দোয়া কামনা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও জেনারেল সেক্রেটারী অধ্যাপক মাওলানা নুরুল আমীন
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ, বেগম জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন বেগম জিয়ার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

নেতৃবৃন্দ বেগম জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করে বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়া ছিলেন আপোষহীন। তিনি স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। নেতৃবৃন্দ আরও বলেন, পুরো জাতির মতোই বেগম জিয়াও আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বেগম জিয়াকে কারাভোগ করতে হয়েছে। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের মাধ্যমে বেগম জিয়া সাজানো মামলার কারাদণ্ড থেকে মুক্তি পান। তিনি আমৃত্যু আপোষহীন ভূমিকা পালনের কারণে জাতির কাছে আপোষহীন নেত্রী হিসেবে নিজের অবস্থান সৃষ্টি করেছেন। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অঙ্গনে বেগম জিয়ার সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)

Address

বাংলাদেশ
বাংলাদেশ

Telephone

+8801781358926

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন:

Shortcuts

Share