11/08/2018
জরুরি প্রেস নোট
আগষ্ট ২২, ২০১৮
এই মর্মে শারদাঞ্জলি ফোরাম-এর সারথিদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গত আগষ্ট ৩, ২০১৮ ইং তারিখের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে আগামী ২ সেপ্টেম্বর, ২০১৮ ইং রবিবার কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর কমিটির উদ্যোগে ঢাকায় এবং প্রতিটি জেলা কমিটির উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম জেলায় জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রাম মহানগর কমিটি, মাতৃশক্তি ইউনিট যৌথভাবে এবং কুমিল্লা মহানগর কমিটি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করবে। অপরাপর জেলা কমিটিগুলো স্ব স্ব উদ্যোগেমঙ্গল শোভাযাত্রার আয়োজন সম্পন্ন করবে।
কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর কমিটির উদ্যোগে ঢাকায় মঙ্গল শোভাযাত্রা সফল করার জন্য নিচের সারথিদের নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলো ঃ
১) শ্রী পলাশ নাথ - আহ্বায়ক
২) শ্রী নিকেতন দে - সদস্য সচিব
৩) শ্রী কল্লোল রায় - সদস্য
৪) শ্রী উৎপল ভট্টচার্য্য - সদস্য
৫) শ্রী সুমন চন্দ্র দাস - সদস্য
৬) শ্রী প্রশান্ত রায় - সদস্য
৭) শ্রী রাজ মণ্ডল - সদস্য
৮) শ্রী উত্তম কুমার দাস - সদস্য
৯) শ্রীমতি জয়মিতা দাস - সদস্য
১০) শ্রী প্লাবন রায় - সদস্য
১১) শ্রী সুজন দাস - সদস্য
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক লোকনাথ ভৌমিক, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় ভোমিক, সমাজকল্যাণ সম্পাদক শ্রী পুলক চক্রবর্তী, প্রধান সমন্বয়ক শ্রী সুমন বর্মন এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রী মানিক চন্দ্র মণ্ডল ঢাকায় মঙ্গল শোভাযাত্রার আয়োজনে তদারকি সহ সার্বিক সহযোগিতা প্রদান করবেন। সেই সাথে কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাবুল চন্দ্র পাল, সিনিয়র সহ-সভাপতি শ্রী রতন চন্দ্র পাল, সহ-সভাপতি শ্রী অজিত রায়, সহ-সভাপতি শ্রী দিলীপ কুমার সাহা, সহ-সভাপতি শ্রী আশীষ কুমার দাশ সার্বিক পরামর্শ সহ পৃষ্ঠপোষকতা করবেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির যেসব সারথি ঢাকা বা আশাপাশে বসবাস করছেন তারা এবং নারায়ণগঞ্জ জেলার সারথিগণকে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
প্রেস নোটটি শারদাঞ্জলি ফোরামের সারথিদের শেয়ার করার জন্য অনুরোধ করছি।
বাবুল চন্দ্র পাল
সভাপতি
লিটন চন্দ্র পাল
সাধারণ সম্পাদক