Chandak-ছন্দক

Chandak-ছন্দক ন্যায়, সত্য আর মানবতার পথে — সদ্ধর্মের আলোকবর্তিকা🏵️🙏

🌿 ছন্দকের পথচলার দুই বছর |  🌿চট্টগ্রাম মহানগরীর সুপরিচিত বৌদ্ধ ধর্মীয় ও মানবিক সংগঠন ছন্দক-এর পদপরিক্রমায় পূর্ণ হলো গৌ...
19/08/2026

🌿 ছন্দকের পথচলার দুই বছর | 🌿

চট্টগ্রাম মহানগরীর সুপরিচিত বৌদ্ধ ধর্মীয় ও মানবিক সংগঠন ছন্দক-এর পদপরিক্রমায় পূর্ণ হলো গৌরবময় দুই বছর। ধর্মীয় মূল্যবোধ, মানবিক চেতনা ও সমাজকল্যাণের প্রত্যয়ে শুরু হওয়া এই পথচলার আজ দ্বিতীয় বর্ষপূর্তি।

দুটি বছর—শুধু সময়ের হিসাব নয়; এটি ভালোবাসা, বিশ্বাস, ত্যাগ, শ্রম ও মানবসেবায় নিবেদিত এক সুন্দর অভিযাত্রার গল্প। এই পথচলায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছন্দকের পাশে থেকেছেন, সহযোগিতা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ করেছেন—সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

বুদ্ধের মহান বাণীকে হৃদয়ে ধারণ করে, মানবতার কল্যাণে ছন্দকের এই পদযাত্রা আরও সুদূর, সুন্দর ও আলোকিত হোক—এই প্রত্যাশা।

শুভ বর্ষপূর্তি, ছন্দ ক ।
ধর্মের আলোয় আলোকিত হোক জীবন, মানবতার সেবায় এগিয়ে চলুক পথচলা। 🙏🌿

আসন্ন প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে ছন্দ ক এর ফানুস বানানোর কর্মযজ্ঞের প্রথম দিন। স্থান: পূর্ণাচার আন্ত...
14/08/2026

আসন্ন প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে ছন্দ ক এর ফানুস বানানোর কর্মযজ্ঞের প্রথম দিন।

স্থান: পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, দেবপাহাড়, চকবাজার, চট্টগ্রাম।

ছন্দ ক  পরিবার-এর নতুন সদস্য  Avro Chy/Atanu Barua  ও  Anik Barua -কে জানাই আন্তরিক স্বাগতম।তার উপস্থিতিতে আমাদের পথচলা ...
14/08/2026

ছন্দ ক পরিবার-এর নতুন সদস্য Avro Chy/Atanu Barua ও Anik Barua -কে জানাই আন্তরিক স্বাগতম।
তার উপস্থিতিতে আমাদের পথচলা হোক আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।
#আমরাই_ছন্দক_পরিবার

সকলকে শুভ অষ্টমী তিথির মৈত্রীময় শুভেচ্ছা।🌕🌙আজ পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসের প্রথম উপোসথ তিথি।ধ্যান, প্রার্থনা ও শীল পালন ...
05/08/2026

সকলকে শুভ অষ্টমী তিথির মৈত্রীময় শুভেচ্ছা।🌕🌙
আজ পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসের প্রথম উপোসথ তিথি।
ধ্যান, প্রার্থনা ও শীল পালন করে এই পবিত্র দিনটি অর্থবহ করে তুলি। মনের অশুদ্ধি ত্যাগ করে শান্তি, করুণা ও মৈত্রীর বার্তা ছড়িয়ে দিই।
-সব প্রাণী সুখী হোক, মুক্তি লাভ করুক।

ছন্দ ক

আজ পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসের প্রারম্ভে শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে নগরীর বিভিন্ন বিহার প্রাঙ্গনে বিনয় সম্মত গৃহী উপোসথ...
29/07/2026

আজ পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসের প্রারম্ভে শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে নগরীর বিভিন্ন বিহার প্রাঙ্গনে বিনয় সম্মত গৃহী উপোসথ তালিকা বিতরণ করে ছন্দ ক পরিবারের সদস্যবৃন্দ।

আজ থেকে শুরু হওয়া পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসের শুভ সূচনালগ্নে ‘ Chandak-ছন্দক পরিবার’-এর মান্যবর উপদেষ্টাগণের অবস্থানরত ...
29/07/2026

আজ থেকে শুরু হওয়া পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসের শুভ সূচনালগ্নে ‘ Chandak-ছন্দক পরিবার’-এর মান্যবর উপদেষ্টাগণের অবস্থানরত বিহারসমূহে গমন করে তাঁদের পবিত্র করকমলে বিনয়সম্মত গৃহী উপোসথ তালিকা শ্রদ্ধার সঙ্গে অর্পণ করেন কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

এ সময় শ্রদ্ধেয় উপদেষ্টাগণ আমাদের এ ধর্মীয় উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানান এবং বুদ্ধশাসনের কল্যাণময় আদর্শে উদ্বুদ্ধ হয়ে ‘ ছন্দ ক পরিবার’-এর সুদূরপ্রসারী অগ্রযাত্রা, উত্তরোত্তর সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

🌕 শুভ আষাঢ়ী পূর্ণিমা 🌝বৌদ্ধধর্মাবলম্বীদের জন্য আষাঢ়ী পূর্ণিমা এক মহাপুণ্যময় ও তাৎপর্যপূর্ণ দিন।আষাঢ়ী পূর্ণিমার ঐতিহা...
28/07/2026

🌕 শুভ আষাঢ়ী পূর্ণিমা 🌝

বৌদ্ধধর্মাবলম্বীদের জন্য আষাঢ়ী পূর্ণিমা এক মহাপুণ্যময় ও তাৎপর্যপূর্ণ দিন।

আষাঢ়ী পূর্ণিমার ঐতিহাসিক ঘটনাবলি—
১. বোধিসত্ত্বের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ।
২. মহানিষ্ক্রমণ বা গৃহত্যাগ।
৩. ধর্মচক্র প্রবর্তন সূত্রের প্রথম দেশনা।
৪. যমক প্রাতিহার্য ঋদ্ধি প্রদর্শন।
৫. তুষিত স্বর্গে অভিধর্ম দেশনা।

আসুন আমরা দান, শীল, ভাবনা ও ধর্মচর্চার মাধ্যমে পবিত্র আষাঢ়ী পূর্ণিমাকে অর্থবহ করে তুলি।

ছন্দ ক পরিবারের পক্ষ হতে সবাইকে আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।

Happy birthday ROKCE BARUA...!!On this special day, the ছন্দ ক extends heartfelt wishes and love to you. May every wish ...
28/07/2026

Happy birthday ROKCE BARUA...!!

On this special day, the ছন্দ ক extends heartfelt wishes and love to you. May every wish in your life be fulfilled, and may every moment be filled with success, happiness, and peace.”
#আমরাইছন্দকপরিবার

"সীলেন সুগতিং যন্তি, সীলেন ভোগসম্পদা;সীলেন নিব্বুতিং যন্তি, তস্মা সীলং বিসোধয়ে।”বঙ্গানুবাদ; শীলের দ্বারা সুগতি লাভ হয়,...
28/07/2026

"সীলেন সুগতিং যন্তি, সীলেন ভোগসম্পদা;
সীলেন নিব্বুতিং যন্তি, তস্মা সীলং বিসোধয়ে।”

বঙ্গানুবাদ; শীলের দ্বারা সুগতি লাভ হয়, শীলের দ্বারা ভোগ-সম্পদ লাভ হয় এবং শীলের দ্বারা নির্বাণ লাভ হয়। তাই সর্বদা নিজের শীলকে বিশুদ্ধ ও নির্মল রাখা উচিত।

শীল মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য। শীল আমাদের সুগতি, কল্যাণ ও মুক্তির পথ দেখায়। তাই শীলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রদ্ধার সঙ্গে ধারণ ও বিশুদ্ধ রাখা আমাদের কর্তব্য।

প্রতি বছরের ন্যায় বিনয়-সম্মত ত্রৈমাসিক গৃহী উপোসথ তালিকা—২৫৭০ বুদ্ধাব্দ প্রকাশ করা হলো। পবিত্র এই ত্রৈমাসিক বর্ষাবাসে গৃহীদের করণীয়;

১. শীল পালন ও সংযম চর্চা
নিয়মিত পঞ্চশীল পালন করুন।
উপোসথ দিবসে অষ্টশীল গ্রহণ করুন।
ইন্দ্রিয় সংযমের মাধ্যমে পবিত্র ও সুশৃঙ্খল জীবনযাপনের অভ্যাস গড়ে তুলুন।

২. দান ও সেবামূলক কর্ম
ভিক্ষুসংঘকে আহার, ওষুধ ও প্রয়োজনীয় উপকরণ দান করুন।
সংঘদানে অংশগ্রহণ করুন।
বর্ষাবাস শেষে কঠিন চীবর দানে অংশ নিয়ে পুণ্য সঞ্চয় করুন।

৩. ধর্মচর্চা ও ভাবনা
নিয়মিত সকাল-সন্ধ্যায় বন্দনা করুন।
ধর্মদেশনা শ্রবণ করুন এবং বুদ্ধবাণী অধ্যয়ন করুন।

ধ্যান, মৈত্রী ও করুণা ভাবনার অনুশীলনের মাধ্যমে মনকে শান্ত, নির্মল ও কল্যাণময় করে তুলুন।
বর্ষাবাস আত্মশুদ্ধি ও পুণ্য সঞ্চয়ের এক মহামূল্যবান সময়। আসুন, এই পুণ্যময় সময়ে শীল, সমাধি ও প্রজ্ঞার অনুশীলনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করি এবং কুশল কর্মে আত্মনিয়োগ করি।
সকল প্রাণী সুখী হোক, শান্তিতে থাকুক এবং কল্যাণ লাভ করুক।
সাব্বে সত্তা সুখিতা হোন্তু। 🙏🪷

ছন্দ ক
Chandak-ছন্দক
#জয়তু_ছন্দক
#ছন্দক
#ছন্দক_পরিবার

Address

চট্টগ্রাম বৌদ্ধ বিহার, নন্দনকানন, কোতোয়ালি
চট্টগ্রাম।

Alerts

Be the first to know and let us send you an email when Chandak-ছন্দক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share