আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া মেজবাহিয়া

আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া মেজবাহিয়া সবাইকে দ্বীনি দাওয়াত রইল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) এর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ 🫂بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ নবীপ্রেম হোক আত...
25/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) এর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ 🫂

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

নবীপ্রেম হোক আত্মশুদ্ধির পথ, সুন্নাহ হোক জীবনের আদর্শ, মানবসেবা হোক আমাদের অঙ্গীকার।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ ও জশনে জুলুস উপলক্ষে বাব-উল-এহসান-এর পক্ষ থেকে দেশ,বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন—

«وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ»

“আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমতস্বরূপই প্রেরণ করেছি।”
সূরা আল-আম্বিয়া, ২১:১০৭

রাসূলুল্লাহ ﷺ-এর আগমন ছিল মানবতার জন্য আল্লাহর এক মহান রহমত। উনার জীবন ছিল সত্য, ন্যায়, দয়া, ক্ষমা, আমানতদারি, ভ্রাতৃত্ব, মানবকল্যাণ,সামাজিক কর্মকান্ডের সর্বোত্তম শিক্ষা।

কেন মিলাদ ও জশনে জুলুস?

মহান আল্লাহ বলেন

«قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا»

“বলুন, আল্লাহর অনুগ্রহ ও উনার রহমতের কারণে তারা যেন আনন্দিত হয়।”
— সূরা ইউনুস, ১০:৫৮

রাসূলুল্লাহ ﷺ সোমবারের রোজা সম্পর্কে বলেছেন

এটি সেই দিন, যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং যেদিন আমার ওপর ওহি নাজিল হয়েছে।
সহিহ মুসলিম, ১১৬২

এ থেকে বোঝা যায়, রাসূলুল্লাহ ﷺ-এর জন্মদিনের সঙ্গে উনার নবুয়ত ও আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রহমতের সম্পর্ক রয়েছে। তাই উনার জন্ম ও জীবনকে স্মরণ করার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো উনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করা এবং উনার আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা।

আর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন

«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا»

নিশ্চয়ই আল্লাহ ও উনার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও উনার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো।
সূরা আল-আহযাব, ৩৩:৫৬

🕊️ জশনে জুলুস হোক মানবতার বার্তা

জশনে জুলুসের সৌন্দর্য শুধু স্লোগান, সাজসজ্জা কিংবা আনন্দ-উচ্ছ্বাসে নয়,বরং এর প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পাবে, যখন এই আয়োজন আমাদের চরিত্র, সমাজ ও মানবিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনবে।

নবীপ্রেমের দাবি হোক,

*বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা।
*রাসূলুল্লাহ ﷺ-এর সীরাত জানা ও অন্যকে জানানো।
*উনার সুন্নাহ ও উত্তম চরিত্র নিজের জীবনে ধারণ করা।
*অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। *সমাজে শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা।
ন্যায়, সত্য ও আমানতদারির পথে চলা।
*পরিবেশ, জনসাধারণের চলাচল ও সামাজিক শৃঙ্খলার প্রতি দায়িত্বশীল থাকা।

নবীপ্রেমের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে আমাদের চরিত্র, আচরণ ও মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধে।

🌿 আমাদের প্রত্যাশা

আসুন, এবারের জশনে জুলুসকে শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন হিসেবে না দেখে আত্মশুদ্ধি, মানবিকতা ও সমাজকল্যাণের একটি ইতিবাচক আন্দোলনে পরিণত করি।

জুলুস শেষে যেন একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটে,
একজন শিক্ষার্থী নতুন করে স্বপ্ন দেখতে শেখে,
একজন বিপদগ্রস্ত মানুষ সহযোগিতার হাত পায়,
আর আমাদের প্রত্যেকের জীবনে রাসূলুল্লাহ ﷺ-এর একটি করে আদর্শ বাস্তবায়িত হয়।

রাসূলুল্লাহ ﷺ আমাদের শিখিয়েছেন,মানুষের প্রতি দয়া, ভালোবাসা ও কল্যাণের পথই মহৎ পথ।

তাই আসুন,

নবীপ্রেমে হৃদয় আলোকিত করি,
সুন্নাহর আলোয় জীবন সাজাই,
মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি।

🌙 ঈদে মিলাদুন্নবী ﷺ মোবারক🫂
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -❤️

আগামীকাল আখেরী চাহার সোম্বা
11/08/2026

আগামীকাল আখেরী চাহার সোম্বা

★আধ্যাত্মিক শরাফতের প্রাণ কেন্দ্র, ঐহিহাসিক দরবার আহলা দরবার শরীফ  এর হযরত নুরুল ইসলাম  নূরী বাবা(রহ:) একনিষ্ঠ ভক্ত,আশেক...
20/07/2026

★আধ্যাত্মিক শরাফতের প্রাণ কেন্দ্র, ঐহিহাসিক দরবার আহলা দরবার শরীফ এর হযরত নুরুল ইসলাম নূরী বাবা(রহ:) একনিষ্ঠ ভক্ত,আশেক,নগরীর পার্ক ভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আবদুস সাওার রনি ইন্তেকাল করেছেন..

" ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

★আহলা দরবার শরীফ - আঞ্জুমানে গাউসিয়া আসাদিয়া নুরিয়া মেজবাহিয়া মঞ্জিলের এর পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি এবং শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

শোকার্তে:-
পীরে তরিকত হযরতুল আল্লামা শাহ সূফী সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন ছাহেব (মঃজিঃআ:) সাজ্জাদানশীন :- আহলা দরবার শরীফ, বোয়ালখালী চট্টগ্রাম।

আশেকানে আহ্'লা দরবারে শরীফ আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া মেজবাহিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি, এবং শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি..।

শোকার্তে:
আঞ্জুমানে গাউসিয়া আসাদিয়া নুরিয়া মেজবাহীয়া কেন্দ্রীয়
পর্ষদ আহলা দরবার শরীফ বোয়ালখালী চট্টগ্রাম।

★ শুভ খোশরোজ শরীফ রওনাকে, নায়েবে সাজ্জাদানশীন - আহলা দরবার শরীফ শাহজাদা সৈয়দ মুহাম্মদ রিদুয়ানুল ইসলাম  আল্-কাদেরী আল্-...
15/07/2026

★ শুভ খোশরোজ শরীফ
রওনাকে, নায়েবে সাজ্জাদানশীন - আহলা দরবার শরীফ শাহজাদা সৈয়দ মুহাম্মদ রিদুয়ানুল ইসলাম আল্-কাদেরী আল্-চিশতি (মাঃজিঃআঃ)
♦️নায়েবে সাহেবজাদা, আঞ্জুমান গাউসিয়া আসাদিয়া নুরিয়া মেজবাহিয়া মঞ্জিল,বোয়ালখালী চট্টগ্রাম।

♦️চেয়ারম্যান : আঞ্জুমানে গাউসিয়া আসাদিয়া নুরিয়া যুব ফোরাম কেন্দ্রীয় পর্ষদ আহলা দরবার শরীফ বোয়ালখালী চট্টগ্রাম।

খোশরোজ শরীফের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ ❤️
মহান রাব্বুল আলামিন ভাইজানের হায়াতে ও জ্ঞানে বরকত দান করুন। আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া মেজবাহিয়া কেন্দ্রীয় পর্ষদের পক্ষ থেকে জানাই, আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ

সৌজন্যে :
আঞ্জুমানে গাউসিয়া আসাদিয়া নুরিয়া মেজবাহিয়া কেন্দ্রীয় পর্ষদ,আহলা দরবার শরীফ বোয়ালখালী চট্টগ্রাম।

★ আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া যুব ফোরাম কেন্দ্রীয় পর্ষদ এর সহ-সাধারন সম্পাদক, বাবাজ্জান কিবলার একনিষ্ঠ মুরিদ  ★ জন্মদিনে ...
26/05/2026

★ আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া যুব ফোরাম কেন্দ্রীয় পর্ষদ এর সহ-সাধারন সম্পাদক, বাবাজ্জান কিবলার একনিষ্ঠ মুরিদ

★ জন্মদিনে জানাই,আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ-💐
আপনার সমগ্র জীবন মুর্শিদ কেবলার পবিত্র নজরে কেরামে শীতল ছায়ায় সুরক্ষিত ও আলোকিত থাকুক। ফয়েজ ও রূহানি তাওয়াজ্জুহ্ মাধ্যমে জীবনের প্রতিটি ধাপে পথপ্রদর্শক হক মওলার দরবারে ফরিয়াদ।

অনলাইন পোর্টালো জনাব কাজী আসাদ আলী (রা:) ১১১ তম ওরশ শরীফের নিউজ প্রকাশ
09/05/2026

অনলাইন পোর্টালো জনাব কাজী আসাদ আলী (রা:) ১১১ তম ওরশ শরীফের নিউজ প্রকাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা, যুগশ্রেষ্ঠ অলীয়ে কামেল, কুতুবে জামান হযরত মাওলা...

 #আহলা_দরবার_শরিফ_এর_ইতিহাস_পর্ব_  #জনাব_কাজী_আসাদ_আলী_(রহঃ) এর বায়াত গ্রহণ এবং আধ্যাত্মিকতা হাসিল এর সংক্ষিপ্ত পর্যালোচ...
08/05/2026

#আহলা_দরবার_শরিফ_এর_ইতিহাস_পর্ব_
#জনাব_কাজী_আসাদ_আলী_(রহঃ) এর বায়াত গ্রহণ এবং আধ্যাত্মিকতা হাসিল এর সংক্ষিপ্ত পর্যালোচনাঃ
আহলা দরবার শরীফের গৌরব কুতুবে জমান হযরত মৌলানা শাহ সুফী কাজী আসাদ আলী ছাহেব কেবলা (রহঃ) জন্মগতভাবেই সু প্রসিদ্ধ, সমাজপতি ও জমিদারের বংশে জন্ম করেন এবং ব্যাক্তিগত ভাবে একজন সাফল্যেক বিচারক ( কাজী) ছিলেন, কিন্তু এইসবের থাকা সত্ত্বেও তিনি খোদা প্রেমের পথ অন্বেষণে একজন পথপ্রদর্শক কামেল মুরশিদের সন্ধানী হয়ে পড়েন, পুর্বপুরুষদের আধ্যাত্মিকতা ঐতিহ্য হওয়ার কারনে তিনার মনে গভীর খোদা প্রেম জিজ্ঞাসা, ধর্মানুরাগী ও আহলে বায়াতের প্রতি প্রবল ইচ্ছা ও ব্যাকুল হয়ে পড়েন।তিনি রোজ খোদার কাছে মনে প্রাণে আরজি দিতে থাকেন যেন একজন হক্কানী ওলিয়ে কামেল, আওলাদে রাসূল এর সান্নিধ্যে পান, মহান আল্লাহ পাক এই কুতুবে জমানের মনের বাসনা পূরন করলেন, উপমহাদেশখ্যাত মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউসুল আযম শাহে দো আলম হযরত মাওলানা শাহ সূফী আহমদ উল্লাহ ছাহেব কেবলা( রহঃ) এর সান্নিধ্য লাভ করেন তিঁনার পবিত্র হাতে বায়াত গ্রহণ করে ধন্য হয়ে বেলায়তের জগতে পাড়ি দেন।কুতুবে জমানের ইবাদত, তাকওয়া, এলম, আমল, আক্কেল, তাজিম, সতনিষ্ঠা, ন্যায়বিচারক, দেখে হযরত কেবলার মধ্যমনি হয়ে উঠেন,,, তিনি গাউসুল আজম হযরত আহমদ উল্লাহ( রহঃ) এর ফয়েজ প্রাপ্ত হয়ে মাইজভান্ডার দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র গাউছে জামান হযরত মাওলানা শাহ সূফী গোলামুর রহমান আল হাছানী প্রকাশ বাবা ভান্ডারীর (রহঃ) এর সাথে রেয়াযতের উদ্দেশ্য দক্ষিণ চট্টগ্রামের দেয়াং পাহাড়ে গমন করেন, রেওয়াজতের বিভিন্ন স্তর পেরিয়ে সাধনায় সিদ্ধি লাভের পর তাঁর পরম শ্রদ্ধেয় হযরত আহমদ উল্লাহ ছাহেব কেবলা (রহঃ) তাঁকে ওঁনার অন্যতম ২য় খলিফা হিসেবে এবং সর্বোচ্চ "জনাব" উপাধি তে ভূষিত করেন, ওনাকে কুতুবে জমান তথা যুগের কুতুব বলে সম্মোধন করেন। খেলাফত হাসিলের পর জনাব হযরত কাজী আসাদ আলী ছাহেব (রহঃ) ঐতিহাসিক দরবার আহলা দরবার শরীফে কায়েম মকাম হন তৎপরতায় তিনি সূফীতত্তের চর্চা, আহলে বায়াত পরিশেষে ইসলাম ধর্ম প্রচারে হেদায়ত ও দীক্ষা দেন..
মহান আল্লাহ পাক এই কুতুবে জমান মহান অলিয়ে কামেলের ছায়াতলে আশ্রয় নেয়ার ও তিঁনার নূরানী প্রজ্জ্বলিতে আমাদের ঈমানী আলোকিত হওয়ার তৌফিক নসীব করুক - আমিন ।

★★আহলা দরবার শরীফের গোড়াপত্তনকারী কুতুবে জমান হযরত জনাব কাজী আসাদ আলী ছাহেব রহঃ) এর আদর্শিক জীবনবৃত্তান্ত ও আধ্যাত্মিক সাধনা লিখে বা মুখে প্রকাশ করে শেষ করা যাবেনা বটে তবুও সংক্ষিপ্ত কিছু ইতিহাস পুর্নআলোচনা করা হইলো।

★★ঐতিহাসিক দরবার শরীফ - আহলা দরবার শরীফের আধ্যত্মিক প্রানপুরুষ, কুতুবুল আকতাব জনাব কাজী আসাদ আলী ছাহেব কিবলা রহঃ) এর অনেক কেরামত রয়েছে তন্মধ্যে একটি অন্যতম কেরামত -
★ খুনের মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস ★
চট্টগ্রামের ঐতিহাসিক দরবার মাইজভান্ডার দরবার শরীফের গাউসে জামান, সুলতানুল মাশেকীন ফানাফিল্লাহ শাহ সৈয়দ গোলামুর রহমান আল হাসানী (রহঃ) মাঝে মধ্যে আহলা দরবার শরীফে তশরীফ আনতেন এমনি একদা জাহেরী( তথা প্রকাশ্যে) জীবদ্দশায় কুতুবে জমান হযরত জনাব কাজী আসাদ আলী ছাহেব কিবলা রহঃ) এর আহলা দরবার শরীফে তশরিফ এনেছিলেন ঐ সময় এক যুবক ইমামউল্লাহ চরের শোকর আলী পরবর্তীতে যিনি জনাব কাজী আসাদ আলী ছাহেব রহঃ) এর ফয়েজপ্রাপ্ত বুজুর্গে পরিনত হন। কথিত যুবককে ষড়যন্ত্রমূলক খুনের মামলা দিয়ে আসামী করা হয়। খুনের মামলায় দিশাহারা হয়ে মায়ের আদেশে মামলা হতে রেহাই পাওয়ার উদ্দেশ্য মহান দুই বুজুর্গের নিকট আরজি জানাই। মায়ের একটাই আকুতি ছিলো যেন মহান দুই অলীয়ে কামেলের দোয়ার বরকতে খুনের মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পাই। অতঃপর জনাব কাজী আসাদ আলী ছাহেব (রহঃ) দোয়া করার জন্য হযরত শাহ সৈয়দ গোলামুর রহমান আল হাসানীর রহঃ) এর প্রতি আদবের সহিত ইশারা করেন। প্রত্যত্তুরে তিনি হযরত জনাব কাজী আসাদ আলী ছাহেব কিবলা রহঃ) ওনার প্রতি অনুরুপ ইশারা করেন, পরপর ইশারা ও পাল্টা ইশারা করার পর তাঁরা দুজনেই শোকর আলীর দুই বাহু ধরেন এবং জনাব কাজী আসাদ আলী রহঃ) তার পিঠে মৃদু তাপ্পর মেরে তাকে বিদায় দেন। মিথ্যা মামলাটির পরবর্তী হাজিরার দিনে কোর্টে বিচার কার্য পরিচালনার জন্য কোনো ফাইল ও কাগজপত্র আর খুঁজে পাওয়া গেলো না!!!! সুবহানাল্লাহ! আল্লাহর ওলীর একি আজব কেরামতী!!! মিথ্যা দায়ের করা মামলাটি সহজেই শোকর আলী শাহ বেকাসুর খালাস পান। পরবর্তীতে যিনি কুতুবে জমান হযরত জনাব কাজী আসাদ আলী রহঃ) এর নিকট বায়েত গ্রহন করে আধ্যাত্মিক সাধনায় নিমজ্জিত হন যার ফলশ্রুতিতে তিনি অলীয়ে কামেল সাধক হিসেবে পরিচিত লাভ করেন।

★ আগামী ১২ ই মে ২৯ শে বৈশাখ - রোজঃ সোমবার এই মহান অলীয়ে কামেল, কাশফুল কুবুরের , কুতুবুল আকতাবের ওরশ মোবারক।

★ ছদারত করিবেনঃ পীরে তরিকত হযরতুল আল্লামা শাহ সূফী সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন ছাহেব আল কাদেরী আল চিশতি [মঃজিঃআ]

আল্লাহ পাক ওনার সম্মানকে বুলন্দীত করুক এবং ওনার উসিলায় আমাদের কবুল করুক,
আল্লাহ তা'য়ালা যেন আমাদেরকে তিঁনার প্রিয় বান্দাগনের ফুয়ুজাত দ্বারা আলোকিত করেন - আমিন।

শোক বার্তাঃবিশিষ্ট আলেমেদ্বীন,ইসলামী লেখক এবং গবেষক মাওলানা শায়েস্তা খান আজহারী সাহেবের ইন্তেকালে আহলা দরবার শরীফের সাজ্...
03/05/2026

শোক বার্তাঃ
বিশিষ্ট আলেমেদ্বীন,ইসলামী লেখক এবং গবেষক মাওলানা শায়েস্তা খান আজহারী সাহেবের ইন্তেকালে আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন : পীরে ত্বরিকত হযরতুল আল্লামা শাহ্ সূফি সৈয়দ মাওলানা মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন (মাদ্দাজিল্লুহুল আলী)’র শোক প্রকাশ।

বিশিষ্ট আলেমেদ্বীন, মাইজভাণ্ডারী লেখক এবং গবেষক,ইসলামী স্কলার,মাওলানা শায়েস্তা খান আল-আযহারী সাহেব গতকাল রাতে ইন্তেকাল করেছেন।

[ ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন ]

মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এদেশের আধ্যাত্মিক জ্ঞান চর্চার অনন্য লিলাভূমি আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন :পীরে তরিকত হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ মাওলানা মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন আল-ক্বাদেরী,আল-চিশতী (মাঃজ্বিঃআঃ)

পাশাপাশি শোকপ্রকাশ করেন আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া মেজবাহীয়া কেন্দ্রীয় কমিটি সহ আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া মেজবাহীয়া কেন্দ্রীয় যুবফোরাম এর সকল সদস্য মণ্ডলী এবং আঞ্জুমানের সকল শাখা কমিটির সদস্য মন্ডলী শোক প্রকাশ করেন.

উল্লেখ্য যে, তিনি বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফের আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা অছিয়র রহমান আল ফারুকী (ক) এর মেজ শাহাজাদা হযরত খায়রুল বশর ফারুকী (ক) (প্রকাশ মাইজ্জ্যা মিয়া)'র নাতী ছিলেন মাওলানা শায়েস্তা খাঁন আজহারী।

আল্লাহ পাক রাব্বুল ইজ্জত উনাকে জান্নাত বাসী করুক,
মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে শোক সইবার তাওফিক দান করুক,আমিন।
বেহুরমতে সাইয়িদিল মুরসালীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

শোক প্রকাশেঃ
আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া মেজবাহীয়া কেন্দ্রীয় কমিটি
আহলা দরবার শরীফ, বোয়ালখালী,চট্টগ্রাম।

Address

আহলা দরবার শরীফ, বোয়ালখালী
চট্টগ্রাম।
3700

Alerts

Be the first to know and let us send you an email when আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া মেজবাহিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share