Kirtaniya Sada Hari

Kirtaniya Sada Hari Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare.

23/02/2022
.                  আদর্শ গৃহস্থ জীবন"যদি একজন গৃহস্থ ভক্ত যথাযথভাবে সেবায় নিরত থাকে, তবে তাকেও যুক্ত বৈরাগ্য বলা যায়। ...
24/01/2022

. আদর্শ গৃহস্থ জীবন

"যদি একজন গৃহস্থ ভক্ত যথাযথভাবে সেবায় নিরত থাকে, তবে তাকেও যুক্ত বৈরাগ্য বলা যায়। অদ্বৈত আচার্য একজন আদর্শ গৃহস্থ ভক্তের উদাহরণ । এটাই প্রকৃত গৃহস্থ জীবন। স্বামী-স্ত্রী একসাথে থাকবে।
স্বামী সারাদিন পরিশ্রম করে বিষ্ণু সেবোপকরণ সংগ্রহ করবে, আর স্ত্রী শ্রীবিগ্রহের জন্য নৈবেদ্য প্রস্তুত করবে। স্বামী সেগুলো ভগবানকে নিবেদন করে আরতি নিবেদন করবেন এবং সেই মহাপ্রসাদ পরিবারের সকল সদস্য ও অতিথিদের মাঝে বিতরণ করবেন।"

"বৈদিক বিধান অনুযায়ী, গৃহস্থকে প্রতিদিন একজন করে অতিথি সেবা দিতে হয়। তিনি দুপুরের প্রসাদ গ্রহণ করার আগে বাইরে ঘোষণা দিবেন, “এখানে কেউ কী অভুক্ত রয়েছেন?” যদি কেউ আসে, তবে তাকে মহাপ্রসাদ দ্বারা আপ্যায়িত করতে হবে। যদি কিছু না থাকে, তবে নিজের ভাগটুকু অর্পণ করতে হবে। আর যদি কেউ প্রত্যুত্তর না করে, তবেই মধ্যাহ্ন ভোজনে বসতে পারবে। এ ধরনের গৃহস্থ জীবন এক ধরনের তপস্যা। এজন্যই একে গৃহস্থ আশ্রম বলা হয়।"

"যদিও সে কৃষ্ণভাবনার আনন্দে স্ত্রী-পুত্র পরিজন নিয়ে থাকে, তবুও মন্দিরে পালিত নিয়মসমূহ সে পালন করে। যদি গৃহ কৃষ্ণভাবনাময় না হয়, তবে সেটা গৃহমেধী আশ্রম। শ্রীঅদ্বৈতাচার্য প্রভু একজন আদর্শ গৃহস্থ এবং তাঁর বাসগৃহটি প্রকৃত গৃহস্থ আশ্রম।" (শ্রীচৈতন্যচরিতামৃত মধ্য ৩/৪১)

"কাম বা যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান উৎপাদন করা। তা না করে যদি ইন্দ্রিয়-তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা হয়, তা অন্যায়। প্রতিটি পিতা-মাতার পরম কর্তব্য হচ্ছে তাঁদের সন্তানদের কৃষ্ণভাবনাময় করে গড়ে তোলা।" (৭/১১ তাৎপর্য)
"জয় শ্রীল প্রভুপাদ"

Address

Abu Dhabi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kirtaniya Sada Hari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share